Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ১১:৫০:০৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নুর ইসলাম (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে শার্শা বড় নিজামপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নুর ইসলাম ওই গ্রামের মৃত হাজী শামসুল হকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার মুক্ত (৫০) ও রফিকুল ইসলাম (৭৩) সংঘবদ্ধভাবে নুর ইসলামের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা কাঠের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে, এতে তার বাম পায়ের হাড় ভেঙে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিকেল সাড়ে ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে নুর ইসলাম যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শার্শা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)