নিজস্ব প্রতিবেদক : আব্দুস সাত্তারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর শহরের বেজপাড়া মেইনরোডের বারিধারা আবাসিক প্রকল্পে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে “এস এফ ফাউন্ডেশন”-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নিজামদ্দিন অমিত প্রায় ২০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আফসানা ইয়াসমিন অনুরূপা, মোহাম্মদ শাহ আলম, ফারুক আহমেদ, আরতী শীল, ফরহাদ শেখ, রাজু মোল্লা, সুরুজ খান, শেখ গোলাম মোস্তফা খোকন, কার্তিক অধিকারী, তাপস ব্যানার্জি, শেখ রিফাত হোসেন, বাবু বিশ্বাস,রোঘনাত বিশ্বাস, কবির চৌধুরী, সিদ্দিকুর রহমান ও লিটন হোসেনসহ অনেকে।