ক্রীড়া প্রতিবেদক : যশোরে আজ বুধবার (১ এপ্রিল) শুরু হওয়ার কথা ছিলো প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট (যশোর অঞ্চল)। তবে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জাতীয় এ খেলা স্থগিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারণে খেলা স্থগিত করা হলো। একই সাথে খেলা শুরুর তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। খেলা স্থগিতের বিষয় নিশ্চিত করে যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম মঈনুদ্দিন রোম বলেন,মঙ্গলবার দুপুরে আমরা জানতে পারি খেলা স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, বুধবারের খেলা শুরুর বিষয়ে সকল প্রস্তুতি নেয়া হয়েছিলো। এমনকি স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়াম প্রস্তুত ছিলো। এদিকে, দু’টি গ্রুপে বিভক্ত হয়ে জেলার ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়ার কথা ছিলো এবারের আসরে।