নড়াইল পৌর প্রতিনিধি : স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নড়াইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান আলেককে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, মোস্তাফিজুর রহমান আলেক দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর নিয়োগে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসকের দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং নড়াইল জেলা পরিষদের সার্বিক উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।