বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়া থানা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ূর রহমানের মা ছিয়ারুন্নেসা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মরহুমার বয়স হয়েছিলো ১০১ বছর। তিনি দীর্ঘদিন বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। সমবেদনা জানাতে মরহুমার পরিবারের কাছে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমসহ যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আট সন্তানের জননী শতবর্ষী ছিয়ারুন্নেসা গত এক সপ্তাহ যাবত যশোর জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই সোমবার রাত ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর শুনে নারিকেলবাড়িয়ায় মরহুমার নিজ বাড়িতে উপস্থিত হন নার্গিস বেগম। ্এসময় তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান। মঙ্গলবার জোহরবাদ মরহুমার জানাজা শেষে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রেজা দুলু, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি নাঈম মোড়ল, সাধারন সম্পাদক রেজাউল মোল্লা, বাঘারপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, বিল্লাল বিশ্বাস, অভয়নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লস্কর মোহম্মদ নাজমুল ইসলাম প্রমুখ।