কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে দ্রুতগতির বাসের চাকায় পিষ্ট হয়ে কাওসার আলী (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বারোবাজার হাসিলবাগ গ্রামের জাফর আলীর ছেলে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ডে ওই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রূপসা পরিবহনের একটি বাস বারোবাজার বাসস্ট্যান্ড অতিক্রম করছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সাইকেল চালক কাওসার আলীকে চাপা দিয়ে সড়কের পাশেই একটি খাবার হোটেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কওসার আলীর মৃত্যু হয়। দুর্ঘটনার বাসের কয়েকজন যাত্রীও আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।
বারোবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।