Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১২:৫৪:৫৬ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় তেল না পেয়ে বিক্ষুদ্ধ জনতা মাগুরা ভায়না মোড় মা ফিলিং স্টেশনে শনিবার সকাল ১১টায় অবরোধ ও বিক্ষোভ করেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ফিলিং স্টেশন এ নানামুখী স্লোগান দিতে থাকে। পরে পাম্প মালিকদের সাথে মাগুরা জেলা মাইক্রোবাস মালিক সমিতির সদস্যরা সহ বিক্ষুব্ধ জনতা তর্কে জড়িয়ে যায়। জেলা মাইক্রোবাস সমিতির সদস্যরা জানান, তিন দিন তেল না পেয়ে তারা দূরপাল্লার ভাড়া ধরতে পারছেন না। এমনকি অনেকেই মাইক্রোবাস না চালিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা আরো জানান, তেল না পেয়ে মাইক্রোবাস স্ট্যান্ডেই তারা গাড়ি রাখছেন। ঢাকা খুলনা মহাসড়কের পাশে এর পাশে মাইক্রোবাসের সমিতি স্ট্যান্ড অবস্থিত। গাড়িতে তেল না থাকার কারণে গাড়ি চলছে না। ফলে অনেকেই মাইক্রোবাস মালিকের নিজ বাড়িতে রাখতে পারছেন না । তারা বলেন, গত তিনদিন ধরে আমরা এই পাম্পে তেল পাচ্ছি না। পাম্প কর্তৃপক্ষ আমাদের তেল না দিয়ে মোটরসাইকেল চালকদের নিয়মিত তেল দিচ্ছেন। সকাল, বিকাল, রাতে কোন সময় আমরা তেল পাচ্ছি না। পাম্প মালিকরা জানান, আমাদের তেল খুব সীমিত পরিসরে আসছে তাই আমরা পুলিশের সহযোগিতায় গ্রাহকদের অল্প কিছু তেল দিচ্ছি। আজ বিকাল ৪ টার পর তেল নিয়ে গাড়ি ঢুকবে। সাড়ে চারটার পর থেকেই আমরা তেল দিয়ে শুরু করবো। এবার আমরা আগে মাইক্রোবাস সমিতির গাড়িতে তেল দেয়া শুরু করব। পাম্প মালিকদের তেল দেয়ার আশ্বাসে মাইক্রোবাস মালিক সমিতির বিক্ষুব্ধ সদস্যরা স্থান ত্যাগ করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)