পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন সংগঠণ গণসংবর্ধনা দিয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন অংশগ্রহণ পূর্বক প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পাইকগাছা পৌরসভা চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ সভাপতিত্ব করেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। জেলা বিএনপির সদস্য সচিব নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে প্রথমে উপজেলা ও পৌর বিএনপি ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, তোহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল মোঃ জিয়াউদ্দীন নায়েব, মনিরুল ইসলাম মন্টুসহ ১০ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ তোহিদুজজামান মুকুল, সদস্য সচিব ইমরান সরদার, ছাত্র দলের সভাপতি দেবেন ঘোষ, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সম্পাদক আবুল কাশেম, উপজেলা ও পৌর মহিলা দলের আহ্বায়ক লক্ষী রানী গোলদার, অ্যাডভোকেট শারমিন আঁখিসহ পাইকগাছা সরকারী কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শহীদ আইয়ুব মুসা কলেজ, কপিলমুনি কলেজ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, বস্ত্র ব্যাবসায়ী,পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি, পোনা ব্যাবসায়ী সমবায় সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি,সরল কালিবাড়ী মন্দির কমিটি বাজার মন্দির কমিটি, শিববাড়ি রাশমেলা কমিটি, টাউন মাধ্যমিক বিদ্যালয়, চলন্তিকা সংঘ।