Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

এখন সময়: শনিবার, ২৮ মার্চ , ২০২৬, ১১:৪০:৩১ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরের ‘সরলা সিংহী’ স্থায়ী মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি। এতে প্রধান বক্তা ছিলেন কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বিপ্লবী কমিউনিস্ট লীগ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। প্রধান বক্তা এদিন তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যে আদর্শকে ধারন করে ১৯৭১ সালে কৃষক, ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে দেশ স্বাধীন হলো তা এক রিসেট বাটনে চাপ দিলেই ভেনিস হয়ে যাবে না। এ দেশের হাজার হাজার জনতা এ চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এসময় কমরেড ইকবাল কবির জাহিদ চলতি বোরো মৌসুমে কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার ও ডিজেল পায় তা বর্তমান সরকারকে নিশ্চিত করার আহ্বান জানান। অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সহসভাপতি কঙ্কন পাঠকের সভাপতিত্বে এদিন আরও বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগ এর যশোর জেলা কমিটির সাধারন সম্পাদক তসলিম উর রহমান, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবু নাসের অনিক, ব্যাংক কর্মকর্তা (অব.) ঘনশ্যাম মজুমদার, কৃষক ক্ষেতমজুর সমিতির যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সাধারন সম্পাদক বিপুল বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে বাউল ও দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)