Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে চাঁদা না দেয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ , ২০২৬, ১২:০৭:২০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল এলাকায় চাঁদা না দেয়ায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্বেশ্বর বসু কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, একই এলাকার তবিবার রহমান ও মীর ফিরোজ হোসেন গত ১৫ দিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জঙ্গলবাধাল মৌজার বিভিন্ন দাগে থাকা প্রায় ৫৯ শতক জমি জোরপূর্বক দখল করে তাকে বেদখল করে রাখেন।
মঙ্গলবার সকালে নিজ জমিতে যেতে চাইলে অভিযুক্তরা তাকে বাধা দেয় এবং পুনরায় চাঁদা দাবি করে। এ সময় টাকা না দিলে মারধর ও হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
বিশ্বেশ্বর বসু জানান, অভিযুক্তদের ভয়ে তিনি আতঙ্কে রয়েছেন এবং স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় আইনি সহায়তা চেয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার এসআই মোজাম্মেল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)