Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের শুভেচ্ছা

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ , ২০২৬, ১২:০৮:৩৮ এম

স্পন্দন ডেস্ক : দেশ ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন- পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারও ফিরে এসেছে আনন্দ, সম্প্রীতি ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই মহিমান্বিত দিনটি মুসলিম উম্মাহর জন্য শুধু উৎসবের নয়; বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা বহন করে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন- রমজান আমাদের শিখিয়েছে সংযম, ধৈর্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহান শিক্ষা। এই আদর্শকে ধারণ করেই আমাদের সমাজকে আরও মানবিক ও শান্তিময় করে গড়ে তুলতে হবে। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন আমরা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি।
তিনি বলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের অঙ্গীকার; প্রতিটি ঘরে ঘরে নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দিয়ে জনজীবনকে স্বস্তিময় রাখা। যারা দেশ ও মানুষের সেবায় নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আসুন আমরা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করি। মহান রাব্বুল আলামীন আমাদের সকলের ইবাদত কবুল করুক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)