কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আরও চারজনকে দণ্ডিত করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সুন্দরপুর (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান চালিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে চারজনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।