Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ঈদ বাজার

শেষ মুহূর্তে সরগরম টুপি- আতর ও মুদি দোকান

এখন সময়: বুধবার, ১৮ মার্চ , ২০২৬, ১১:০৪:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের টুপি-আতার ও মুদি দোকানে ক্রেতাদের উপচেপড়া ভীড়। ঈদের কেনাকাটার শেষ মুহূর্তে পানজাবির সাথে মিলিয়ে টুপি-সুগন্ধি ও খাদ্য সামগ্রী কিনতে ব্যস্ত এখন ক্রেতারা। গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা।
এবার মুরগী ও গরুর গোস্তের দাম বেশ বেশি। মসলার দাম আগের মত আছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ঈদের একদিন আগে শহরের বড়বাজারসহ অন্যান্য বাজার ঘুরে দেখা যায়- সেমাই, চিনি, মসলার অস্থায়ী দোকান বসেছে রাস্তার পাশে ও অলিগলিতে। বিক্রিও বেশ ভালো। সকলে ব্যস্ত ঈদের দিনের খাদ্যসামগ্রী কিনতে।
ঈদের আগে বাজারে গরুসহ অন্যান্য গোস্তের দাম বেড়েছে। রোজার মাঝামাঝি সময়ে সব ধরনের গোস্তের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কম ছিল। প্রতি কেজি গরুর গোস্ত বিক্রি হচ্ছে ৮শ’ টাকা। ১২শ’ সাড়ে ১২শ’ টাকা কেজি বিক্রি হয় ছাগলের গোস্ত। ৬শ’ টাকা কেজি বিক্রি হয় দেশি মুরগী। সোনালী মুরগী বিক্রি হয় ৩শ২০ টাকা কেজি। ব্রয়লার মুরগী বিক্রি হয় ২শ’ ২০ টাকা।
বাজারে বাহারি প্যাকেটে বিভিন্ন ব্যান্ডের সেমাই বিক্রি হচ্ছে। সেমাই তৈরীর উপকরণের দাম কম হওয়ায় গতবারের চেয়ে এবার কিছুটা দাম কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি খোলা সেমাই বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১২০ টাকা। প্রতি প্যাকেট ভাজা ও লাচ্ছা সেমাই বিক্রি হয় ৪৫ টাকা থেকে ৫০ টাকা। প্রতি ১শ’ কিসমিস বিক্রি হয় ৫০ টাকা থেকে ৬০ টাকা। সাড়ে ৪শ’ টাকা থেকে ৬ টাকা বিক্রি হয় ১শ’ গ্রাম এলাচ। ৫০ টাকা বিক্রি হয় ১শ’ গ্রাম দারুচিনি। ১শ’ গ্রাম জিরা বিক্রি হয় ৬৫ থেকে ৮০ টাকা। দেশি-বিদেশি আদা বিক্রি হয় ১শ’৬০ টাকা থেকে ৩শ’ টাকা কেজি।
ঈদের কেনাকটায় টুপি, আতর, সুরমার দোকানেও উপচে পড়া ভিড়। বাহারী রঙ ও ডিজাইনের টুপি এবং মনোমুগ্ধকর সুগন্ধী আতর পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। স্থায়ী দোকান ছাড়াও, রাস্তার পাশে ও ভ্যান রিকসায় ভ্রাম্যমাণ দোকানে বিক্রি হচ্ছে টুপি, আতর, সুরমা। এবার ৫০ টাকা থেকে ৫শ’ টাকার টুপি ও ৫০ টাকা থেকে হাজার টাকা দামের আতর পাওয়া যাচ্ছে দোকানগুলোতে।
যশোর শহরের চৌরাস্তার বিভিন্ন আতর-টুপি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে- রোজার শুরু থেকে টুপি আতরের বিক্রি বেড়েছে। বিদেশি টুপির চেয়ে দেশি টুপির চাহিদা বেশি ক্রেতাদের। তাই ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন নামের বাহারী রঙ ও ডিজাইনের টুপি পাওয়া যাচ্ছে। ৫০ টাকা থেকে ৩শ’ টাকার টুপির চাহিদা বেশি ক্রেতাদের ।
ব্যবসায়ীরা জানান- দেশি বিভিন্ন কোম্পানির টুপির পাশাপাশি ক্রেতাদের কাছে বিদেশি টুপির চাহিদা বেশ। বিদেশি টুপির মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি, পাকিস্তান, ভারত, ওমান, বার্মিজ এবং দেশি টুপি মধ্যে নেট, হাজি টুপি, চিকেন, পাঁচ কলি, মখমালি টুপি উল্লেখযোগ্য। এছাড়া শহরে ভ্যান-রিকসায় ভ্রাম্যমাণ টুপি, আতর, সুরমা বিক্রি হচ্ছে। প্যাকেজ সিস্টেমে টুপি, আতর সুরমা বিক্রি হচ্ছে।
ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে প্রত্যেক মুসলমান আতর মেখে যেতে ভালোবাসেন। তাই দোকানগুলোতে আতরের ক্রেতা সমাগমও বেশ। চৌরাস্তার হককানী কুতুবখান, আল-আমীন কুতবখানা আশরাফিয়া কুতুবখানা, আল-হেরা কুতুবখানায় দেশি-বিদেশি সুগন্ধি আতর পাওয়া যাচ্ছে। দেশি-বিদেশি হরেক নামে নানা আতর ৫০ টাকা থেকে ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
টুপি, আতর-সুরমার পাশাপাশি, হাজি রুমাল, কোরআন শরীফ, হাদিস, তসবি ও জায়নামাজও ভালো বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন এবার টুপি ও আতরের বিক্রি বেশ ভালো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)