Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সোহাগ ও সৌদিয়া পরিবহনকে জরিমানা

এখন সময়: বুধবার, ১৮ মার্চ , ২০২৬, ১১:০৬:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক : মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সোহাগ পরিবহন ও সৌদিয়া পরিবহনের ম্যানেজারকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্ল্যেখ করা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে যশোর নিউমার্কেটের পরিবহন কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানে সোহাগ পরিবহন কাউন্টারে পরিদর্শনকালে বিআরটিসির লেমোনেটিংকৃত ভাড়ার তালিকা প্রদান করা সত্বেও দৃশ্যমান স্থানে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধ ধরা পড়ে। এ অপরাধে ২০০৯ এর ৩৯ ধারায় সোহাগ পরিবহন কাউন্টারের ম্যানেজার অভিনব ঘোষকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অপরাধে সৌদিয়া কাউন্টারের ম্যানেজার রাসেলকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ‘র মোটরযান পরিদর্শক তারিক হাসান, ক্যাবের সদস্য, র‌্যাব ও পুলিশ সদস্য।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)