নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির নতুনপাড়া ক্যাম্পের সদস্যরা সোমবার সকালে সীমান্ত এলাকা থেকে ৪০৬ পিস ভারতীয় ডিএনএ টেস্টের কীট উদ্ধার করেছে। তবে এ সময় মালের মালিককে আটক করতে পারেনি বিজিবি ক্যাম্পের সদস্যরা।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী নতুনপাড়া গ্রামের রাসেলের পুকুরের পাশ থেকে ভারত থেকে ডিএনএ টেস্টের ৪০৬ পিস কীট উদ্ধার করা হয়।
যার আনুমানিক মুল্য ৯৫ লাখ ৪০ হাজার টাকা বলেও জানান, মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।