Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে সাতবাড়িয়ার খাল খননের উদ্বোধন প্রতিমন্ত্রীর

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ , ২০২৬, ১২:৩৭:১৭ পিএম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন-প্রধানমন্ত্রীর নির্বাচনী ইসতেহার অনুয়ায়ী দেশব্যাপী নদী-নালা খাল, জলাধার খনন ও পুনখনন কর্মসূচির অংশ হিসেবে খান খনন কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
তিনি বলেন, অবৈধভাবে খাল ও নদী দখলদারদের উচ্ছেদ করা হবে। খাল খননের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা হবে। তিনি সকলের সহযোগিতার আহবান জানান।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাত), বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, যশোর বিএডিসি তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোতাহার হোসেন প্রমূখ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)