Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ স্বপ্নতরীর

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ১০:৪১:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরীর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে নতুন ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের খালধার রোডস্থ বরফ কল মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পোশাক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপ-পরিচালক খোন্দকার জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। সম্মানিত অতিথি ছিলেন শহর সমাজসেবা অধিদপ্তরের সেলিম রেজা, শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক সাইফুজ্জামান মজু।
স্বপ্নতরী যশোরের সভাপতি ওয়াদুদুর রহমান রানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, সদস্য রায়হান আহমেদ রোহান, জিহাদ হাসান ও মামুন রনি। এছাড়া সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব শামীমা খাতুনসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ?সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নতরী যশোরের উপদেষ্টা নুরুল আরিফিন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)