Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে থানায় মামলা

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ০১:৪৮:৩৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে অন্তরঙ্গ ছবি ও অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। যশোর শহরের শংকরপুর এলাকার ভুক্তভোগী নারী অপিরিচিত ব্যক্তিকে আসামি করে এ মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের শংকরপুর শ্বশুরবাড়ি ওই নারীর পিতার বাড়ি বাঘারপাড়ার খাজুরায়। তার স্বামী সিঙ্গাপুর প্রবাসী। বছর খানেক আগে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইকে করে তিনি পিতার বাড়ি খাজুরা যাচ্ছিলেন। ইজিবাইকে অপর যাত্রীর সাথে তার পরিচয় ও কথাবার্তা হয়েছিল। আলাপ আলোচনার এক পর্যায়ে ওই ব্যক্তি নারীর মোবাইল ফোন নম্বর চাইলে তিনি সরল বিশ্বাসে দিয়ে দেন। এরপর থেকে হোয়াটসঅ্যাপ ইমো’তে তারা প্রায় কথা বলতো। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ইমোতে কল দিয়ে তার একান্তই ছবি মোবাইল ফোনে ধারণকরে নেয়। তিনি বিষয়টি বুঝতে পেরে যোগাযোগ বন্ধ করে দেন। পরে ওই ব্যক্তি ফোন দিয়ে হুমকি দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই নারী তাকে অনেক অনুরোধ করলেও চাঁদার টাকা না দিলে ছবি ছেড়ে দেয়ার হুমকি দিতে থাকে। বিষয়টি পরিবারকে জানিয়ে চাঁদাদাবি ও পর্নোগ্রাফি আইনে থানায় এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)