Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জেএস আইটি অ্যান্ড কমপিউটার ট্রেনিং সেন্টারের ইফতার মাহফিল

এখন সময়: রবিবার, ১৫ মার্চ , ২০২৬, ১০:৪৯:৫০ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : যশোরে জেএস আইটি অ্যান্ড কমপিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে ছিল এই আয়োজন।
এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) যশোর জেলার বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগম। বিশেষ অতিথি ছিলেন চকখড়ির সম্পাদক কবি মামুন আজাদ। মাহফিলে সভাপতিত্ব করেন অগ্রযাত্রা আইটি অ্যান্ড কমপিউটার ট্রেনিং সেন্টারের ডিরেক্টর পিন্টু বিশ্বাস।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জজ কোর্টের এপিপি আবু মুরাদ, এ এফ রাব্বি কনস্ট্রাকশন ফার্মের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলে রাব্বি, যশোর সরকারি সিটি কলেজের প্রভাষক ফারুক হোসেন, দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান রাজিব, ইফতার মাহফিলের আয়োজক জে এস আইটি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ, লোহাগড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সাজ্জাদ হোসাইন, অগ্রযাত্রা আইটির জিএম প্রশান্ত কর্মকার প্রমুখ। সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন ল স্টুডেন্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের সদস্য সচিব ইমরান হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)