Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒আরো ৪২ জেলা পরিষদে প্রশাসক বসলো

যশোর জেলা পরিষদের নতুন প্রশাসক দেলোয়ার হোসেন খোকন

এখন সময়: রবিবার, ১৫ মার্চ , ২০২৬, ১০:৫১:০৬ পিএম

স্পন্দন ডেস্ক : যশোর জেলা পরিষদের নতুন প্রশাসক হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। দেশের ১১ সিটি করপোরেশনের ধারাবাহিকতায় এবার দেলোয়ার হোসেন খোকনসহ ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক বসাল বিএনপি সরকার।
রোববার তাদের দায়িত্ব দেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
অন্য নতুন প্রশাসকরা হলেন-পঞ্চগড় মোহাম্মদ তৌহিদুল ইসলাম,দিনাজপুর মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট মাসুদ রানা প্রধান, বগুড়া এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ হারুনুর রশিদ, নওগাঁ আবু বক্কর সিদ্দিক, রাজশাহী এরশাদ আলী,নাটোর রহিম নেওয়াজ, মেহেরপুর জাভেদ মাসুদ, কুষ্টিয়া সোহরাব উদ্দিন, ঝিনাইদহ আবুল মজিদ, মাগুরা আলী আহমেদ, বাগেরহাট শেখ মোহাম্মদ জাকির হোসেন,
খুলনা এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী স্নেহাংশু সরকার, ভোলা গোলাম নবী আলমগীর, বরিশাল আকন কুদ্দুসর রহমান,ঝালকাঠি শাহাদাৎ হোসেন,
পিরোজপুর আলমগীর হোসেন, টাঙ্গাইল এস এম ওবায়দুল হক, শেরপুর এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহ সৈয়দ এমরান সালেহ, নেত্রকোণা নূরুজ্জামান, কিশোরগঞ্জ খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জ মামুন মাহমুদ
রাজবাড়ী আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর সরদার এ কে এম নাসির উদ্দিন,সুনামগঞ্জ মিজানুর রহমান চৌধুরী, সিলেট আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সিরাজুল ইসলাম, কুমিল্লা মোশতাক মিয়া, নোয়াখালী হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর সাহাব উদ্দিন, কক্সবাজার এ টি এম নুরুল বশর চৌধুরী,
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১৯ অগাস্ট তিন পার্বত্য জেলা বাদে সব জেলা পরিষদে প্রশাসক বসানো হয়েছিল।
বিএনপি সরকার ১৪ মার্চ ও ১৩ ফেব্রুয়ারি দুই দফায় ১১ সিটি করপোরেশনে প্রশাসক পদে দলটির নেতাদের বসায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)