Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অগ্নিঝরা মার্চ

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ০৪:৫১:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : আজ ১৬ মার্চ। অগ্নিঝরা মার্চের ১৬তম দিন আজ। ১৯৭১ সালের এই দিনেও অব্যাহত ছিল অসহযোগ আন্দোলন। রাজপথে মিছিল-সমাবেশে মুখর ছিল গোটা দেশ। এরই মাঝে আলোচনার নামে প্রহসন শুরু করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া।
ঢাকায় প্রেসিডেন্ট ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠকে কোনো ফল আসেনি।
এদিকে এদিন দেশের সর্বত্র উড়ছিল কালো পতাকা। মহল্লায় গড়ে উঠতে থাকে সংগ্রাম কমিটি। মুক্তির নেশায় সব বয়স ও শ্রেণি-পেশার মানুষ বেরিয়ে আসতে থাকে রাজপথে।
১৯৭১ সালের ১৬ মার্চ সকালে শেখ মুজিবুর রহমান গাড়িতে কালো পতাকা উড়িয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাৎ করতে যান। ইয়াহিয়ার সঙ্গে তার আড়াই ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক হয়।
দুই নেতার আলোচনা শেষে শেখ মুজিব প্রেসিডেন্ট ভবন থেকে বের হয়ে এলে সেখানে অপেক্ষমাণ দেশি-বিদেশি সাংবাদিকদের জানান, আমি রাজনৈতিক এবং অন্যান্য সমস্যা সম্পর্কে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি। আরও আলোচনা হবে। কাল সকালে আমরা আবার বসছি। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই।
প্রেসিডেন্ট ভবন থেকে নিজ বাসভবনে ফিরে মুজিবের দলের শীর্ষস্থানীয় সহকর্মীদের সঙ্গে আলোচনায় বসেন। গভীর রাত পর্যন্ত এই আলোচনা চলে।
ময়মনসিংহে এক জনসভায় ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী, স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করার জন্য শেখ মুজিবুর রহমানের প্রতি আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)