Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সীমান্তে সাড়ে ৯ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও এলএসডি উদ্ধার

এখন সময়: রবিবার, ১৫ মার্চ , ২০২৬, ১২:১৬:৩৯ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ কোটি টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মধ্যে দেড় কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও বিরল মাদক এলএসডি রয়েছে। শনিবার (১৪ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সীমান্ত এলাকায় ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০০ মিলিলিটার ভারতীয় এলএসডি (দুই বোতল) এবং ১৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে আরও জানানো হয়, উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৫৮ লাখ ৫৭৭ টাকা। বিজিবি জানিয়েছে,উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)