Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইছালীর ৮ মসজিদে রেজাউল হকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১১:১৩:৩৯ পিএম

মাসুম বিল্লাহ : পবিত্র রমজান উপলক্ষে যশোর সদরের ইছালী গ্রামে ৮টি মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গ্রামের বিভিন্ন মসজিদে এই আয়োজন করা হয়।
ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইছালী পূর্বপাড়া জামে মসজিদ, বায়তুস সালাম জামে মসজিদ, মধ্যপাড়া জামে মসজিদ, চাকলাদারপাড়া জামে মসজিদ, পশ্চিমপাড়া জামে মসজিদ এবং ইছালী মডেল কলেজ জামে মসজিদসহ মোট আটটি মসজিদে।
ইফতার আয়োজন করেন ইছালী গ্রামের প্রয়াত চেয়ারম্যান জুলফিকার আলীর ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী ও ইছালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রেজাউল হক।
তিনি জানান, নিজ উদ্যোগে চারটি খাসি জবাই করে বিরিয়ানি রান্না করে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। রেজাউল হক সকলের কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক হরুন আর রশীদ, কৃষক দল নেতা শিমুল, ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লিগণ ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)