মাগুরা প্রতিনিধি : আনন্দমুখর পরিবেশে রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিশনের আয়োজনে ঢাকা লেডিস ক্লাবে শুক্রবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবাইদুর রহমান, বিশিষ্ট চিকিৎসক সিমিন মজিদ, নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা সাইফুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমদ,জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী, নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ অন্যরা।