Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ইয়াবা সেবনে যুবকের কারাদণ্ড

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১১:১৪:০৯ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে হিজবুল্লাহ (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হিজবুল্লাহ উপজেলার নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকার ইউসুফ বিহারীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৯ টার দিকে উপজেলার বুইকারা গ্রামের বৌবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ট্যাবলেটসেবন ও বহনের দায়ে হিজবুল্লা নামে এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারকঢ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন-‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৬ ধারায় এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)