জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপি-জামায়াতের সংঘর্ষের পর ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দাফন করা হয়েছে। বুধবার বেলা ৩টায় নিজ গ্রাম সুটিয়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে ভাই হাফিজুর রহমানের পাশে দাফন করা হয়। এর আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুপুরে তার মরদেহ গ্রামের বাড়ি নেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান মফিজুর রহমানের জানাজার নামাজ পড়ান। জানাজায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বিল্লাল হোসেন, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকী, চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি হলেন মাওলানা হাফিজুর রহমান, জীবননগর পৌর আমির ফিরোজ হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল প্রমুখ।
মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুর রহমান ইন্তেকাল করেন।