Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ

এখন সময়: মঙ্গলবার, ১৭ মার্চ , ২০২৬, ০৪:০৪:১২ এম

জীবননগর প্রতিনিধি : জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী. কবির হোসেন থানায় দেওয়া অভিযোগে উল্লেখ, শনিবার সকাল ৯টার দিকে তার স্ত্রী রোজিনা খাতুন (২৭) বাড়ির পাশের জমির আইলে রাজহাঁসের বাচ্চাকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় রায়পুর দোয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ওরফে জেহের আলীর ছেলে রাসেল হোসেন (২২) পিছন থেকে তাকে জাপটে ধরে পার্শ্ববর্তী ড্রাগন বাগানের ভেতরে নিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে রাসেল তার কাছে থাকা ধারালো দা দিয়ে রোজিনা খাতুনকে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তার দুই হাত গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তার চিৎকারে মেয়ে শিফা খাতুন ও শ্যালিকা তানিয়া খাতুন ঘটনাস্থলে ছুটে এলে রাসেল পালিয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কবির হোসেন বলেন, ইউনিয়নের এক প্রভাবশালী নেতার নেতৃত্বে কয়েকদিন আগে তার ওপর হামলা হয়েছে। তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)