Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒দোকানে এসে দেখেন সব শেষ

আছে শুধু ৪০ লাখ টাকার মালামাল পোড়া ছাই

এখন সময়: রবিবার, ৮ মার্চ , ২০২৬, ০১:৫৩:২৪ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : সকালে পাশের দোকানীর ফোন পেয়ে এসে দেখেন দোকানে শুধুই আগুনে পোড়া ছাই পড়ে আছে। তার প্রায় ৪০ লাখ টাকার ইলেকট্রিক মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। নিজের ক্ষতির এমন চিত্র দেখে আহাজারী করতে থাকেন নেহা ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী সেকেন্দার আলী। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমার সব শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসষ্টান্ড হাজি আকবর আলী সুপার মার্কেটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেকেন্দার আলী জানান, আগুনের খবর পেয়ে তিনি প্রতিষ্ঠানে আসার আগেই ফায়ার সার্ভিন আগুন নিয়ন্ত্রণে এনেছিল। এরিমধ্যে তার দোকানে থাকা প্রায় ৪০ লক্ষ টাকার ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন-আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। তবে, কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানের প্রায় সব মালামালই পুড়ে যায়। তাদের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক সেকেন্দার আলী কালীগঞ্জ থানাতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)