আলমডাঙ্গা অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা ঐতিহাসিক দারুস সালাম ময়দানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামাযাতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা জামায়াতের অন্যতম সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, জেলা জামাযাতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, আইন আদালত বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম, পৌর আমির মাহের আলী। জেলা জামায়াত নেতা কাইয়ুম উদ্দিন হিরোক। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।