Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অগ্নিঝরা মার্চ

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ০৪:৫১:১১ পিএম

নিজস্ব প্রতিবেদক : আজ ৪ মার্চ। অগ্নিঝরা মার্চের চতুর্থ দিন। ১৯৭১ সালের এই দিনটির ঘটনাপ্রবাহের দিকে তাকালে বোঝা যায়, দেশমাতৃকাকে হানাদারমুক্ত করার দৃপ্ত শপথে বাঙালি জাতি কী প্রস্তুতি নিয়েছিল।
পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) তখন বিদ্রোহ-বিক্ষোভে উত্তাল। বীর বাঙালি স্বাধীনতার আকাঙ্ক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। ছাত্র-শিল্পী-সাংবাদিকসহ সাধারণ মানুষ বর্জন করে চলেছিল পাকিস্তানি প্রশাসনের সব আদেশ-নির্দেশ।
মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বলীয়ান বাঙালি জাতি অপেক্ষায় ছিল তার পরবর্তী নির্দেশনার। ১৯৭১ সালের এই দিনে জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা ও গণহত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঢাকাসহ সারা বাংলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত হয়।
এদিনে হরতাল চলাকালে খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন। চট্টগ্রামে দু’দিনে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ১২১ জনে।
বেতার-টেলিভিশন শিল্পীরা ঘোষণা করেন: যতদিন পর্যন্ত দেশের জনগণ ও ছাত্রসমাজ সংগ্রামে লিপ্ত থাকবেন ততদিন ‘বেতার ও টেলিভিশন অনুষ্ঠানে তারা অংশ নেবেন না’।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)