Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল

এখন সময়: মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬, ১১:১৮:৫৩ এম

আলমডাঙ্গা অফিস : জীবননগরে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী- আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩ টায় আলমডাঙ্গা উপজেলা গেট থেকে মিছিলটি বের হয়ে চারতলা মোড় হয়ে আলিফউদ্দিন রোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সেক্রেটারি মামুন রেজা, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী এবং সেক্রেটারি মুসলিম উদ্দিন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)