Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা বাজারের তিন প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা

এখন সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি , ২০২৬, ০৪:০২:৪১ এম

নিজস্ব প্রতিবেদক: শিশু খাদ্যে উৎপাদনের তারিখ ও কোম্পানীর পূর্ণাঙ্গ নাম না থাকার অপরাধে চৌগাছা বাজারের তিনটি প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে রোববার চৌগাছা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেলি এন্ড আসলাম স্টোর, আলামিন স্টোর ও কাশেম স্টোর পরিদর্শন করা হয়। পরিদর্শনে তিনটি স্টোরে শিশু খাদ্যে উৎপাদনের তারিখ ও কোম্পানীর পূর্ণাঙ্গ নাম না থাকায় অপরাধ ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা, আলামিন স্টোরকে ২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার টাকা ও কাশেম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)