মিরাজুল কবীর টিটো : যশোরের ঐতিহাসিক গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড চালুর উদ্যোগ নেয়া হয়েছে । জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এবিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এছাড়াও পৌরসভার মশক নিধন কার্যক্রম নিয়েও জোরালো আলোচনা হয়। সদস্যরা বলেন-পৌরসভা থেকে ঔষুধ স্প্রে করা হলেও মশা মরছে না। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের জন্য কার্যক্রমকে আরো জোরদার করতে পৌর প্রশাসককে নির্দেশ দেয়া হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।
যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন-ডেঙ্গু রোগের ধরন পরিবর্তন হচ্ছে। পৌরসভা থেকে দীর্ঘদিন ধরে একই ওষুধ ব্যবহার করে মশক নিধন কার্যক্রম করছে, তাতে মশা মরছে না। প্রতি মাসেই র্যাবিট ভ্যাকসিন সংকট থাকছে। এখন কুকুরে কামড়ানো চেয়ে বিড়ালে হাচড়ানো রোগী বেশি আসছে। তাই সবাইকে বিড়ালের শরীরে ভ্যাকসিন দিয়ে পুশতে হবে।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন-পৌরসভার স্প্রেতে মশা মরছে না। ফলে মশক নিধন কার্যক্রম কাজে আসছে না। একই কথা বলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দীকুর রহমান। তিনিও বলেন পৌরসভার মশক নিধন কার্যক্রম চললেও মশা মরছে না।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন-ডেঙ্গু মশা নিধনের জন্য পৌরসভা থেকে জোরালো কার্যক্রম চালাতে হবে। তিনি আরো বলেন, ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ঐতিহাসিক গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, যা বাংলাদেশ থেকে শুরু করে ভারত ও পাকিস্তান পেরিয়ে পৌঁছে গিয়েছিল আফগানিস্তানের কাবুল পর্যন্ত। যশোরের বেনাপোল থেকে বাঘারপাড়া পর্যন্ত বিস্তৃত এই প্রাচীন সড়কটি পুনরায় সচল ও সংস্কার করে পুনরায় ব্যবহারের উপযোগী করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি বিস্তারিত প্রস্তাবনা পাঠানো হয়েছে। ঝিকরগাছার গদখালীর বিপণন কেন্দ্রের উপর ডাকবাংলো নির্মাণ করলে বেচাকেনা ভাল হবে। চৌগাছার বুক ভরা বাওড়ে ৩শ’ একর জমিতে মাছ চাষর অভয়ারণ্য করা হবে। এর চার পাশে রাস্তা নির্মাণ করার গেস্টহাউজ করা যায়। এজন্য সেখানকার জমি সার্ভেয়ার নিয়ে জরিপ করার জন্য চৌগাছা নির্বাহী কর্মকর্তাকে বলেন। চৌগাছা ও ঝিকরগাছায় ফুল ও খেজুরগুড়ের মেলা যাতে রোজার আগে সম্পন্ন করা যায় এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন বলেন-ঝিকরগাছায় ও ঝিকরগাছায় আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের প্রজেক্ট অনুমোদন হয়েছে। এ কাজের সয়ের টেস্ট শুরু হবে। চৌগাছার আধুনিক ডাকবাংলো নির্মাণের নকশা অনুমোদন দেয়া হবে। গদখালীতে ফুল বিপণন কেন্দ্রের উপর ডাকবাংলো নির্মাণ করা হবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, যশোরের বিভিন্ন সড়ক সংস্কার কাজ চলছে। ২০২৪ সালে বেনাপোল সড়কে ট্রাকের ওজন নিয়ন্ত্রণ মেশিন স্থাপন করা হলেও স্থানীয়দের কারনে চালু করা যায়নি। একাজ এগিয়ে নিতে হবে। এ পর্যন্ত ভোমড়াসহ ১৮টি সড়কে ওজন নিয়ন্ত্রণ মেশিন স্থাপন করা হয়েছে। আরো ৫০টি স্থানে এ মেশিন স্থাপন করা হবে।
জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন মনিরুল মামুন বলেন যশোরে চাঁচড়ায় পোনা বিক্রয় কেন্দ্র করা হলেও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাছ ব্যবসায়ী বিক্রয় কেন্দ্রে না গিয়ে রাস্তার ধারে মাছ বিক্রি করছে। এটি চালুর জন্য পৌরসভার সহযোগিতা কামনা করেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন- ভৈরব নদের ৪৩ অপ্রস্বস্ত ব্রিজ, কালভার্ট নির্মাণাধীন থাকায় জোয়ার ভাটা হচ্ছে না।
পৌরপ্রশাসক রফিকুল হাসান বলেন- পৌর এলাকায় উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। মশক নিধন অভিযান চলছে। জুন মাসে ৩০টি রাস্তা সংস্কার কাজ শেষ হবে। এগুলো চালু বলে রাস্তার ভগ্নদশা দুর হবে।
এসময় বক্তব্য রাখেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার প্রমুখ।