Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে শব্দ থিয়েটারের নাটক ফ্রাঙ্কেনস্টাইন’র প্রদর্শনী হবে বিশ্ব নাট্য দিবসে

এখন সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২০:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : ২৭ মার্চ বিশ্বনাট্য দিবস উপলক্ষে যশোরে শব্দ থিয়েটার আয়োজন করছে সায়েন্স ফিকশন নাটক ফ্রাঙ্কেনস্টাইন’র প্রদর্শনী।
প্রখ্যাত উপন্যাসিক মেরী শিলীর বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শব্দ থিয়েটারের কর্ণধার মাস্উদ জামান।
রোববার বিকেলে যশোর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনে নেতৃবৃন্দ।
তারা বলেন শব্দ থিয়েটারের ১৫তম প্রযোজনা সাইন্স ফিকশন নাটক ‘ফ্রাঙ্কেনস্টাইন’ উদ্বোধনি প্রদর্শনী হবে ২৭ মার্চ।
এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সংগঠনের প্রান পুরুষ নাট্যপরিচালক ও অভিনয় শিল্পী মাস্উদ জামান, রিফাত মাহমুদ, সোহেল রানা ও তানভীর হাসান।
স্রষ্টা এবং সৃষ্টির দ্বন্দ্বে কাহিনি নিয়ে এ নাটকটি দর্শকদের মন জয় করবে বলে মনেকরেন আয়োজন সংগঠনের নেতৃবৃন্দ।
নাট্যজন মহিউদ্দিন লালু, সুধাসিন্ধু তাপস, অরুণ মজুমদার, জায়েদ মোহাম্মদ খালেদ, আবুল হাসান তুহিন, ইলিয়াস হোসেন, শামসুদ্দিন, সোহেল রানা, রিফাত মাহমুদ, মারুফ হোসেন, পিয়াশ মন্ডল, তানভীর হাসান, আলমগীর হোসেন বাবুসহ সংশ্লিষ্ট নাট্যজন ও কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
নাটকটির জন্যে প্রবেশমূল্য ধরা হয়েছে ১০০ টাকা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)