নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : যশোর-৫, মণিরামপুর আসনে প্রতিদ্বন্দ্বী দলের কতিপয় উচ্ছৃংখল বিপদগামী ও পথভ্রষ্ট ব্যক্তির নেতৃত্বে ঠুনকো অজুহাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। তারপরও বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কারো উস্কানিতে পা দিচ্ছে না দলীয় নেতা-কর্মীরা।
রোববার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এ দাবি করেন।
তিনি আরও বলেন নতুন বাংলাদেশ গড়তে কোন দল বা ব্যক্তির উস্কানিতে পা দিয়ে সংঘাতে না জড়িয়ে ধৈর্য্যধারণ করতে দল থেকে নির্দেশ দেয়া হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এ উপজেলায় বিএনপির কোন নেতাকর্মী পাল্টা সংঘাতে জড়াচ্ছে না।
এ সময় তিনি বলেন-তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ এবং বিএনপির হাতে মণিরামপুরবাসী নিরাপদ। একটি সুন্দর, আধুনিক ও গণতান্ত্রিক উপজেলা গড়তে রাজনৈতিক, সামাজিক পর্যায়ে নেতৃত্বাধীন ব্যক্তিদের দায়িত্বশীল আচরনের আহবান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক।