Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জামায়াতের ১৭ নবনির্বাচিত এমপির যশোরে সংবর্ধনা, মিলনমেলা

এখন সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২১:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উৎসবমুখর পরিবেশে রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন-‘জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করা প্রতিটি বিজয়ী সংসদ সদস্যের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।’ তিনি বিজয়ী এমপিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন-দেশের মানুষের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, যারা নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা ছড়িয়ে দেয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিজয় জনগণের বিজয় এবং সংগঠনের দীর্ঘদিনের ত্যাগ-তীতিক্ষার ফসল।
সংবর্ধনা পাওয়া বিজয়ী সংসদ সদস্যরা হলেন- আব্দুল গফুর (কুষ্টিয়া-২, মিরপুর-ভেড়ামারা), মুফতী আমীর হামজা (কুষ্টিয়া-৩, সদর), মাওলানা আফজাল হোসেন (কুষ্টিয়া-৪, খোকসা-কুমারখালী), মাওলানা তাজ উদ্দীন খান (মেহেরপুর-১, সদর), মাওলানা নাজমল হুদা (মেহেরপুর-২, গাংনী), অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১), অ্যাড. রুহুল আমীন (চুয়াডাঙ্গা-২), অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর (ঝিনাইদহ-২), অধ্যাপক মতিয়ার বহুমান (ঝিনাইদহ-৩), আবু তালিব (ঝিনাইদহ-৪), অ্যাড. আতাউর রহমান বাচ্চু (নড়াইল-২), মাওলানা আজীজুর রহমান (যশোর-১), ডা. মোসলেহউদ্দিন ফরিদ (যশোর-২), অধ্যাপক গোলাম রসূল (যশোর-৪), অ্যাড. গাজী এনামুল হক (যশোর-৫), অধ্যাপক মুক্তার আলী (যশোর-৬)।
এছাড়াও অনুষ্ঠানে অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, অঞ্চল টিম সদস্য আলী মহসিন, আব্দুল মতিন, মাওলানা আশেক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)