Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কমরেড হানিফ গাজীর ছোট ভাই আতিয়ার গাজীর মৃত্যু, শোক

এখন সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৬, ০৬:১৩:৩০ এম

প্রেসবিজ্ঞপ্তি : মঙ্গলবার সকালে কমরেড হানিফ গাজীর ছোট ভাই আতিয়ার রহমান গাজী দীর্ঘদিন অসুস্থ থাকায় চিকিৎসাধীন অবস্থায় নিজবাড়ি (অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়নে) মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। আতিয়ার রহমান গাজী কমরেড হানিফ গাজীর স্মৃতিরক্ষা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। মহান কমরেড হানিফ গাজীর আদর্শকে অকুণ্ঠ সমর্থন করতেন এবং তার অসমাপ্ত বিপ্লবী দায়িত্ব সম্পন্ন করার আকাঙ্ক্ষিত মানস ছিলেন এবং শ্রমিক-কৃষক মেহনতি জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত ছিলেন। আতিয়ার রহমান গাজীর মৃত্যুতে এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের অভয়নগর থানা সভাপতি মনিরুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর টিটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের থানা ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনেতা আল আমিন শেখ, সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির থানা সভাপতি কৃষকনেতা আবু বক্কার সরদার, সাধারণ সম্পাদক ও কৃষকনেতা আবু সিদ্দিক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)