Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে মশিউর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ০৬:১৩:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ১২নম্বর শ্যামকুড় ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এসএম মশিউর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের কলস প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন-এস এম মশিউর রহমান ছিলেন একজন আদর্শ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সততা, নেতৃত্বগুণ ও জনগণের প্রতি ভালোবাসা আমাদের জন্য অনুকরণীয়। তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করেই আগামীর একটি সুন্দর ও মানবিক রাজনীতি গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)