নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : মণিরামপুরে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান মফিজের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাহেরপুর গ্রামবাসীর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তাহেরপুর ওয়ার্ড বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম এনামুল হক, ইমাম আক্তারুজ্জামান, ব্যবসায়ী হাফিজুর রহমান, ঠিকাদার সিদ্দিকুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে তার আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আহসান কবীর। এদিন সকালে বিএনপি নেতা মফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়।