Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাঁড়িপাল্লার পক্ষে মহেশপুরে জামায়াতে ইসলামীর বিশাল নারী সমাবেশ

এখন সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:৪৪:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার সকালে ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারীরা মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জড়ো হন।
মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফারুক আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাকসুর সাবেক এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা, মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ, যশোর-কুষ্টিয়া অঞ্চলের মাসুমা খাতুন, ফিরোজা ইয়াসমিন বিউটি, ঝিনাইদহ জেলা মহিলা বিভাগের সেক্রেটারী ইয়াসমিন আরা, মহেশপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারী রেহেনা খাতুন। এছাড়া জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নারী সমাবেশে বক্তারা বলেন- দেশের উন্নয়ন ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিবার, শিক্ষা ও সামাজিক সংস্কারে নারীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তারা বলেন- ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে আরও সচেতন ও সংগঠিত হতে হবে।
আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)