Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ধানের শীষের মিছিলে মোটরসাইকেল ও আলমসাধু সংঘর্ষে আহত ৩

এখন সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:৪৫:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে ধানের শীষের মিছিল চলাকালিন সময়ে মোটর সাইকেল ও আলমসাধুর
মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মহেশপুর ও যশোর ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে ৩০ থেকে ৪০টি মোটর সাইকেল একসাথে ধানের শীষের মিছিল নিয়ে ফতেপুর থেকে খালিশপুরে আসার সময় পথিমধ্যে কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে মোটর সাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ফতেপুরের নিমতলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে নুর হোসেন (১৬), একই গ্রামের কবির হোসেনের ছেলে রবিন (২২) ও আলমসাধু চালক আহত হয়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আসাদুজ্জামান আসাদ জানান, আহতদের মধ্যে নুর হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোরে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)