Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে ধানের শীষের প্রচার মিছিল

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ০৬:১২:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রশীদ আহমাদের পক্ষে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মণিরামপুর বটতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্বে দেন বিএনপি প্রার্থী রশীদ আহমাদ। এ সময় তার সঙ্গে ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এমএ গফুর, উপজেলা বিএনপির সহসভাপতি জিএম মিজানুর রহমান, অ্যাড. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম গোলাম মোস্তফা তাঁজ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মুতাছিম বিল্লাহসহ দলটির কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক।
প্রচারণা মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ধানের শীষের নির্বাচনী প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রশীদ আহমাদ।
তিনি বলেন-সারাদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ভোটের পরিশেষ যাতে কোনভাবেই কেউ নষ্ট না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)