ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ। সহকারী শিক্ষক মোহম্মদ আলী ও স্মৃতিকনা ঘোষের যৌথ সঞ্চালনায় এ সময় সহকারী প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার, ধর্মীয় শিক্ষক আ: ছত্তার, সহকারী শিক্ষক সমীর কুমার সাহা, পরিমল অধিকারী, প্রশান্ত কুমার ব্যাপারী, শিরিনা আক্তার, হুরুন্নেছা খাতুন, কামরুন্নেছা, দিপ্তি বিশ্বাস, বনমালী বিশ্বাস, দেবানন্দ বিশ্বাস, মনিরুল ইসলাম, অজয় মল্লিক, গৌরঙ্গ দত্ত, তুফান মন্ডল, সুজিৎ বৈরাগীসহ বিভিন্ন অভিভাবক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।