Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ২৩ ভারতীয় জেলে

এখন সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৬, ০৪:২৯:০০ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে মুক্তি পেয়েছে। মঙ্গলবার (২৭ জনুয়ারি) ১২টার দিকে এসব ভারতীয় জেলে তিন মাস আট দিন পর বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। গত বছরের ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবশ ও মাছ শিকারের অপরাধে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে। পরে আটককৃতদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তরের পর পুলিশ বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ভারতীয় জেলেদের কারা মুক্তির সময় খুলনাস্থ ভারতীয় হাই কমিশনারের ডেপুটি হাই কমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, মোংলা কোষ্টগার্ড পশ্চিমজনের কমান্ডার মো. সেলিম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট ) মো. রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
কারাগারে জেল সুপার মোস্তফা কামাল জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে বাগেরহাট কারাগারে বন্দি থাকা ২৩ ভারতীয় জেলাকে মুক্তি দেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ ভারতীয় ২৩ জেলেকে কোষ্টগার্ডের কাছে বুঝিয়ে দেয়া হয়। আগমী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোষ্টগার্ডের হাতে এসব জেলেদের হস্তান্তর করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)