বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বাঘারপাড়া মহিলা কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি বেলাল হোসাইনের সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঘারপাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাওলানা আবু তাহের, মাওলানা ওলিয়ার রহমান, মাওলানা মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সবাই হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনসভা শেষে হাতপাখা প্রতীকের একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।