Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর-৪ আসন : জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী

এখন সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৬, ০৫:৫৭:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী। জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন দিয়ে কর্মী সমর্থকদের তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বেলা ১১ টায় যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি জানান- ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে খেলাফত মজলিসের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তিনি দলীয় প্রতীক দেওয়াল ঘড়ির প্রচারণা শুরু করেন। খেলাফত মজলিস আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী জোটের সদস্য হওয়ায় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক এ আসন জামায়াতে ইসলামীকে দেয়া হয়েছে। এজন্য তিনি দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে তার ও দলীয় কর্মী সমর্থকদের যাবতীয় নির্বাচনী তৎপরতা জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পক্ষে থাকবে। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের প্রার্থী গোলাম রসুল, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)