Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবি শিক্ষার্থী তামান্না নূরাকে হুইলচেয়ার প্রদান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৮:৪৯:০৬ পিএম
যবিপ্রবি শিক্ষার্থী তামান্না নূরাকে  হুইলচেয়ার প্রদান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : শারিরীক প্রতিবন্ধকতা কোন সমস্যাই না, মানুষ হওয়ার জন্য প্রয়োজন প্রবল ইচ্ছা শক্তি- যার উৎকৃষ্ট উদাহরণ যবিপ্রবির ইংরেজী সম্মান শ্রেণীর ফাইনাল ইয়ারের শিক্ষার্থী তামান্না নুরা। একটি মাত্র পা নিয়ে জন্মগ্রহণকারী এই অদম্য মেধাবী তামান্না নুরা এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ অর্জন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। দুই হাত ও একটি পা বিহিীন এই শিক্ষার্থীর জন্ম যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার আলীপুর গ্রামে। তার পিতা রওশন আলী স্থানীয় পোদাউলিয়া দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক। মা খাদিজা পারভীন শিল্পী একজন গৃহিনী। শারিরিক প্রতিবন্ধি এই মেয়েকে নিয়ে গ্রামের আর দশজন যখন কটাক্ষ আর টিটকারী মারতেন তখন মা হিসেবে খাদিজা পারভীন তা সবই নিরবে সহ্য করতেন আর মহান রাব্বুল আলািেমনর দরবারে মেয়ের জন্য দোয়া করতেন। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমে ব্যস্ত ঠিক সেই সময় একাকী নামাজের পাটিতে বসে চোখের জলে বুক ভাসাতেন তাম্মানার মা খাদিজা। মায়ের সেই আকুতি বৃথা যায়নি। শিশু বয়সে পিতার কাঁধে চড়ে স্কুল জীবন শুরু হয় তামান্নার। তার পর দীর্ঘ সংগ্রাম। অভাব অনটন আর পাড়া প্রতিবেশীর কটাক্ষ বানী সব নিরবে সহ্য করে সামনে এগিয়ে চলাম অদম্য ইচ্ছা শক্তি তামান্নাকে কখনো পেছনে তাকাতে দেয়নি। তাকে সর্বদা তার লক্ষ্য স্থীর করে সামনে পথ চলতে অদম্য সাহস যুগিয়েছেন তার বাবা আর মা। এক পর্যায়ে প্রাথমিকের গন্ডি পেরিয়ে তামান্না ভর্তি হন বাকড়া হাই স্কুলে। সেখানেও ছিলো নানা প্রতিবন্ধকতা। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তাকে প্রথমে স্কুলে ভর্তি করানোই ছিলো চ্যালেঞ্জ। তার পরে বেঞ্চে অন্য সহপাঠিদের মতো বসতে বা লিখতে পারতো না তামান্না। তার জন্য প্রয়োজন ছিলো বিশেষ ধরনের চেয়ার বেঞ্চের। কারন তামান্ন মুখ দিয়ে বা একটি মাত্র পা দিয়ে লিখতে পারে। সেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করে তামান্না পিএসসি, জেএসসি ও এসএসসিতে সর্বোচ্চ জিপিএ ৫ লাভ করে সবাইকে তাক লাগিয়ে দেন। তার পর বিজ্ঞানের পাঠ চুকিয়ে ভর্তি হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে। সেখানেও ভালো ফলাফল করে সহপাঠীদের তাক লাগিয়ে দেন তামান্না নূরা। বর্তমানে তিনি ইংরেজী ফাইনাল সেমিস্টারের ছাত্রী। কিন্তু এসবই করতে তাকে বিশেষ করে চলাফেরা করতে তাকে নিতে হয় অন্যের হেল্প। বিশেষ করে পা না থাকায় তাকে চলতে হয় হুইল চেয়ারে। কিন্তু তার সেই চলাফেলাকে সহজ করতে প্রয়োজন হয় বিশেষ সুবিধা সম্পন্ন হুইল চেয়ার। তাই তার এই চলাচলকে আরো সহজ করতে গতকাল (রোববার) যশোরের জেলা প্রশাসনের সহায়তায় যশোর-৩ সদর আসনের এমপি সরকারের মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তামান্না নূরাকে একটি বিশেষ সুযোগ সুবিধা সম্পন্ন হুইল চেয়ার প্রদান করেন। সাথে কিছু নগদ অর্থও প্রদান করেন। এসময় যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)