ম. ম. রবি ডাকুয়া, মোংলা : বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কাইনমারি এলাকায় এ অভিযান চালানো হয়। রোববার (২২ নভেম্বর) সকালে এসআরবি-৬-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ওলী খান কাইনমারি এলাকার মৃত জব্বার খানের ছেলে। সৈয়দ ফজলুর রহমান জানান, এসআরবি ফোর্সেসের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ওলী খানের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।