Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সার নিয়ে যে কোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর : প্রতিমন্ত্রী অমিত

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৮:৪৯:০৭ পিএম
সার নিয়ে যে কোনো ধরনের কারসাজি বন্ধে  সরকার কঠোর : প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যে কোন ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর। সার বিতরণে যে কোন ধরনের অন্যায় অনিয়ম সহ্য করা হবে না। যদি এই ধরনের কোন অনিয়ম দুর্নীতির তথ্য প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে সার নিয়ে যে কোন ধরনের কারসাজির অপরাধ প্রমানিত হলে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। কোন ক্রমেই সারের কোন সংকট বা কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা সহ্য করা হবে না। নতৃন বা পুরাতন ডিলার যেই সার নিয়ে অনিয়ম করবেন তাকে কোন ছাড় নক দিয়ে আইনের হাতে সোপর্দ করা হবে। ম্যাসেজ পরিস্কার। মনে রাখতে হবে সরকার কৃষকদের যে কোন চাহিদা পূরণে অগ্রাধিকার ভিত্তি তা করতে প্রস্তুত। রোববার বিকেলে যশোর কারেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসন আয়োজিত সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। যশোর সদর উপজেলার বিসিআইসি, বিএডিসি এবং নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারগণের সাথে সার ব্যবস্থাপনা বিষয়ক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশেক হাসান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, বিএডিসির উপপরিচালক মোশাররফ হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক,জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ। সভায় জেলার সর্বত্র সার বিপনন এবং বিতরণ সংক্রান্ত বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডিলার এবং সারডিলারগন। মন্ত্রী ধৈর্য সহকারে বক্তাদের বক্তৃতা শোনেন এবং এ বিষয়ে সরকারের নীতি ও পলিসি সম্পর্কে তাঁর সিদ্ধান্ত জানান। মন্ত্রী বলেন, একই সাথে কৃষকরা যেন চাহিদার তুলনায় অতিরিক্ত সার মজুদ না করেন সেই বিষয়েও তাদেরকে সতর্ক করতে হবে। একই সাথে সার ডিলার বা সাব ডিলারগণকে সারের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত লাভের জন্য সারের কৃত্রিম সংকট তৈরী করা যাবে না। সারের সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে। মনে রাখতে হবে এক ডিলারের সার অন্য কোন ডিরার সা সব ডিরার বা অন্য কোন জায়গায় বিক্রি করার সাহস কেউ দেখাবেন না। কৃষকদের স্বার্থ নিয়ে কেউ অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করবেন না। সার বিতরণ ব্যবস্থাপনায় কেউ কোন অসৎ নীতি গ্রহণ করবেন না। এই কাজ যিনি করবেন, তিনি আমার যত আপনজনই হবেন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে তিনি সকলকে সতর্ক করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)