নিজস্ব প্রতিবেদক : যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জগদীশ চন্দ্র বসু। গত ১০ নভেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে এ দায়িত্ব প্রদান করে। জানা যায়, জগদীশ চন্দ্র বসু ১৯৯৮ সালের ১ নভেম্বর সহকারী শিক্ষক হিসেবে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করে তিনি ধাপে ধাপে সিনিয়র শিক্ষকের দায়িত্ব পালন করেন। চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত তিনি সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন। পরদিন ১০ নভেম্বর তাকে মাধ্যমিক শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। তার এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের সকল শিক্ষক তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে জগদীশ চন্দ্র বসু বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।